সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অন্যায্যভাবে পানির মূল্যবৃদ্ধি ও পানির গুণগত মান নিশ্চিতের দাবিতে করণীয় নির্ধারণে নাগরিক আন্দোলন মঞ্চের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মিনি মার্কেটস্থ ঈষিকায় নাগরিক আন্দোলন মঞ্চের সভায় উপস্থিত সদস্যরা পৌরসভার এই গণবিরোধী অন্যায্য সিদ্ধান্তের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে পথসভা, গণস্বাক্ষরতা সংগ্রহ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সদস্য কল্যাণ ব্যানার্জী, অ্যাড. ওসমান গণি, শিবপদ গাইন, স্বপন কুমার শীল, রওনক বাসার, অ্যাড. ইকবাল লোদী, আলজামীর বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
