নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতার জায়েদানগরে শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উত্তরণ’র অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন পল্লী (বিশেষ) উপজেলা ভূমি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি ওহাব আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাড. মনির উদ্দীন, ফয়জুল ইসলাম, উত্তরণের দেবহাটা শাখা ম্যানেজার শফিকুল ইসলাম, নলতা শাখা ম্যানেজার মোখলেছুর রহমান, সেলিম আহম্মেদ প্রমুখ।
সভায় আলোচনা শেষে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করার পর সর্ব সম্মতিক্রমে ওহাব আলী সরদারকে সভাপতি, ফয়জুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন পল্লী (বিশেষ) উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
