সৌমেন মজুমদার, তালা: তালায় সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকালে তালার উত্তরণ আইডিআরটিতে ওয়াই ওয়াশ এসডিজি প্রোগ্রামের আওতায় নেতৃত্ব ও সংগঠন ব্যবস্থাপনা এবং সুপেয় পানি, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থাপনা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন কে প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এবং মনিটরিং অফিসার আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে সংগঠনের নেতৃত্ব প্রদান, সংগঠন পরিচালনা, নিরাপদ পানি ও সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উত্তরণ ও দলিত’র স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
