ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে লিডার্স’র মতবিনিময়

admin
March 31, 2019 9:39 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: সমাজ পরিবর্তনে যুব সংহতি কার্যক্রম সম্পর্কে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বেসরকারি সংস্থা লিডার্স মতবিনিময় করেছে।
রোববার (৩১ মার্চ) বিকেল ৫টায় মানুষের জন্য ফউন্ডেশনের আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
লিডার্স এর কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী সুলতা সাহা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রেরণা’র নির্বাহী পরিচালক শিক্ষিকা শম্পা গোস্বামী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুর গফুর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শামিম উর- রহমান, জাসদ এর উপজেলা সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শিক্ষিকা কনিকা রানী সরকার, শিক্ষক শেখ আবু আব্দুল্যাহ, শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।