ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ: জেলার ৩৮ কেন্দ্রে বসছে সাড়ে ১৯ হাজার শিক্ষার্থী

admin
March 31, 2019 9:40 pm
Link Copied!

ফাহাদ হোসেন: সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরার ১৯ হাজার ৭শ ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলা থেকে এইচএসসির ১৩ হাজার ৯শ ৩ জন, আলিমের ১ হাজার ৪শ ১৩ জন, বিএম শাখার ৪ হাজার ১শ ৭৮ জন ও এইচএসসি ভোকেশনালের ২ শ ২১ জন শিক্ষার্থীর এইসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার মোট ৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
সূত্র মতে, সাতক্ষীরা সদর উপজেলা থেকে এইচএসসিতে ৪ হাজার ২শ ৯৬ জন, আলিমের ১ হাজার ৪শ ১৩ জন, বিএম শাখার ৮শ ২৬ জন ও এইচএসসি ভোকেশনাল শাখার ২ শ ২১ জন পরীক্ষায় অংশ নেবে। সদর উপজেলায় মোট আটটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
তালা উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৪শ ৭৭ জন, আলিমের ১শ ৮৮ জন ও বিএম শাখার ৯শ ২৭ জনসহ মোট ২ হাজার ৫শ ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তালায় মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
কলারোয় উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৬শ ৭৫ জন, আলিমের ৯২ জন, বিএম শাখার ৮শ ৪৩ জনসহ মোট ২ হাজার ৬শ ১০ জন পরীক্ষা দেবে। কলারোয়ায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
দেবহাটা উপজেলা থেকে এইচএসসিতে ৮শ ১৭ জন ও বিএম শাখার ৩শ ২৪ জনসহ মোট ১ হাজার ১শ ৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এ উপজেলায় চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আশাশুনি উপজেলা থেকে এইচএসসিতে ২ হাজার ২৩ জন, আলিমের ৩শ ১ জন, বিএম শাখার ১শ ৮১ জনসহ মোট ২ হাজার ৫শ ৫ জন পরীক্ষায় অংশ নেবে। আশাশুনিতে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
কালিগঞ্জ উপজেলায় এইচএসসিতে ১ হাজার ৬শ ৫৭ জন, আলিমের ১শ ৫১ জন, বিএম শাখার ৫শ ৩ জনসহ মোট ২ হাজার ৩শ ১১ জন পরীক্ষায় অংশ নেবে। এ উপজেলায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
শ্যামনগর উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৯শ ৫৮ জন, আলিমের ৩শ ৫৮জন, বিএম শাখার ৫শ ৭৮ জনসহ মোট ২ হাজার ৮শ ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এ উপজেলায় চারটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষা কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার না করার কথা বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।