ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উন্নয়ন’র উদ্যমী সদস্যের পুর্নবাসনে চেক বিতরণ

admin
March 31, 2019 9:30 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভিক্ষা থেকে সরে এসে স্বাভাবিক মর্যাদাপূর্ণ জীবন-যাপনের লক্ষ্যে উদ্যমী সদস্যের পুর্নবাসনে চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় উন্নয়ন’র বাস্তবায়নে মানবকেন্দ্রিক কর্মসূচি সমৃদ্ধি’র আওতায় এই চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ২ জন উদ্যমী সদস্যের হাতে ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, পিআইও সোহাগ খান, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, উন্নয়নের সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী তারিকুর রহমান, শাখা ব্যবস্থাপক অতিশ দিপঙ্কর মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর রেজা, ইকবাল কবির, জয়দেব মল্লিক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।