ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আওয়ামী লীগের জরুরি সভা: শহীদুল ইসলাম পিন্টুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

admin
March 31, 2019 9:34 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আওয়ামী লীগের জরুরি সভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়া, সংবাদ সম্মেলনে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নৌকা প্রতীকের বিরোধিতাকারীদের তালিকা প্রস্তুত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, দলের যেকোন পর্যায়ের নেতা কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (৩১ মার্চ) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠিত কার্যকারি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের সহ-দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নীলকন্ঠ সোম, রাজ্যেশ্বর দাশ, অ্যাডভোকেট জহুরুল হক, ডা. গাউছুল হক, যুগ্ম-সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ডালিম, কার্যকারি কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার দীপ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।