ডেস্ক রিপোর্ট: সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী সদর থানায় জিডিটি করেন।
জিডি সূত্রে জানা গেছে, শনিবার বেলা সোয়া ১১টায় সুলতানপুরের রেজাউল মোল্যা রনি, মীর শাহিন আলী ও সাইফুজ্জামান জিকোসহ অজ্ঞাত ৪-৫ জন দুর্বৃত্ত বেআইনীভাবে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে প্রবেশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি দেয়। এ সময় উল্লিখিত দুর্বৃত্তরা প্রেসক্লাবের সভাপতির উপরসহ অন্যান্য সাংবাদিকদের উপর চড়াও হয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। উল্লিখিত দুর্বৃত্তরা হত্যা, চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
