ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মালঞ্চ নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

admin
March 30, 2019 11:07 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মালঞ্চ নদীর ভাঙন রোধের দাবিতে মাবনবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জলবায়ু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ও নদী ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের অংশগ্রহণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মালঞ্চনদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৫নং পোল্ডারের ভাঙন কবলিত বেড়িবাঁধের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিষদের সদস্য, স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও ভাঙনকবলিত সহস্রাধিক জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।
সাংবাদিক আনিসুজ্জামান সুমনের সভাপতিত্বে মানববন্ধনে নদী ভাঙন রোধের দাবিতে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, আকরাম হোসেন, সামাজিক বনায়ন কর্মী আবু ইসহাক ও জলবায়ু পরিষদের নারী সদস্য শেফালী বেগম।
বক্তারা অভিযোগ করেন, দাতিনাখালী গ্রামের নাসির মোড়লের বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য জলিল গাজীর বাড়ি পর্যন্ত প্রায় ৫শ মিটার বেড়িবাঁধের ২এর ৩ অংশ নদী গর্ভে বিলীন হয়েছে এবং বাকী টুকুতেও বড় ধরণের ফাটল দেখা দিয়েছে। এতে যে কোন মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। বক্তারা দ্রুত ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামতসহ স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।