শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের কার্ডধারী দুস্থ ও অসহায় জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় ১৬টি জেলা পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ৮নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জিএম শোকর আলী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মধুজিৎ রপ্তান, নৃতাত্ত্বিক আদিবাসী মৎস্যজীবী সোসাইটির সভাপতি জিএম মনসুর আলী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি প্রভাষক মহিত কুমার মন্ডল, সাংবাদিক মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি ক্ষেত্র সহকারী মো. আনিসুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
