শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আবাদচন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭নং উত্তর আবাদচন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৩০ মার্চ) খেলাধূলা, ম্যাজিক শো, জারিগান ও সার্কাসের আয়োজন করা হয়। এতে সার্কাস প্রদর্শন করে ম্যাজিসিয়ান মিয়ারাজ হোসেন। পরে আলীপুরের আ. রহিম বয়তি ও শ্যামনগরের ফারুখ বয়াতির দল জারিগান পরিবেশন করে।
আবাদচন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির সভাপতি আজিজুর হক ঢালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য শামসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আবাদচন্ডীপুর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
