ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা উদ্বোধন

admin
March 30, 2019 10:32 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুর্শিদা খাতুন। শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক আনোয়ার ইসলাম, সহকারী প্রশিক্ষক আশিকুল বরাত, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ও দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ইউনিসেফ’র যৌথ আয়োজনে শিল্পকলায় অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনে ২০জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। আগামী মঙ্গলবার (২ এপ্রিল) কর্মশালার সমাপ্তি ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।