ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালুকা চাঁদপুরে জমি আত্মসাতে হুমকি দেওয়ার অভিযোগ

admin
March 30, 2019 11:01 pm
Link Copied!

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে সংখ্যালঘুদের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী জাহানারা বেগম জানান, তার স্বামী মো. শামছের আলী সরদার বার্ধক্যজনিত কারণে কোন কাজকর্ম করতে পারে না। তাদের কোন সন্তানও নেই। স্বামীর নামে ৬০ শতক ভিটাবাড়ি আছে। ওই জমি নিয়ে বিরোধীয় পক্ষ ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে এমদাদুল হক (৫০)সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন মামলা রয়েছে। মামলাটি বিচারাধীন আছে। গত ১৩ ফেব্রুয়ারি দুপুর ২টার সময় অপরিচিত এক ব্যক্তি ০১৭৭৮-৩৩০০৪৫ নাম্বারের মোবাইল থেকে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে জীবননাশের হুমকি দেয় এবং ওই সম্পত্তি এমদাদুলের মেয়ে মোছা. ইতির নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।