ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে শান্তি সমাবেশ

admin
March 30, 2019 11:03 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: ‘সংঘাত ও সংঘর্ষ নয়, শান্তি চাই’ এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পিরোজপুর মোড়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি মাস্টার নরীম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, আফসার আলী, সিরাজুল ইসলাম, কৃষক লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডিচরণ মন্ডল, ইউপি সদস্য আব্দুস সাত্তার প্রমুখ। সমাবেশে নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সহিংস ঘটনার সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে একটি মহল তৎপরতা চালিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
এ সময় বক্তারা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে আগামীতে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত উপজেলা পরিষদ গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।