ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র সাব্বীরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ ১৯) বেলা ১টায় স্কুলের পার্শ্ববর্তী ছায়া নিবিড় আম্র কাননে স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইইপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সাবেক জিবি সদস্য ডা. ফজলুর রহমান, আলী হোসেন, নিহত প্রয়াত সাব্বীর’র পিতা সহিদুল ইসলাম, মাস্টার জহুরুল ইসলাম, মাস্টার আ. সালাম, ছাত্র আশানুর রহমান প্রমুখ।
স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুস সবুরের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত ছাত্র সাব্বীরের মাতা কুলছুম বিবি, মাস্টার আজিজুর রহমান, আব্দুর রউফ, জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, শফিকুল ইসলাম, নাসরীন আক্তার, স্বপন সরকার, শিরিনা আক্তার, শুভংকার মজুমদার, সফিকুল ইসলাম, বিকাশ ঘোষ, বদরুজ্জামান, কর্মচারী সাহিদা খাকুন, সুজন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাও. আয়ুব হোসেন।
প্রসঙ্গত, স্কুল ছাত্র সাব্বীর (১১) ২০১৭ সালের ৮ মার্চ সকাল ৭টার দিকে স্কুল সংলগ্ন পাঁকা রাস্তা থেকে স্কুল ক্যাম্পাসে প্রবেশকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়।
