ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

admin
March 30, 2019 9:56 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শনিবার (৩০ মার্চ) সকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ২০১৯ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নুর আহাম্মদ, প্রভাষক নাসির উদ্দিন, প্রভাষক আনারুল ইসলাম, তয়্যেবুর রহমান, আবুল বাসার, মো. শহিদুল্লাহ, মো. মিজানুর রহমান, মো. আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, মো. মমিনুর রহমান, সাজেদা খাতুন, মেহেরুন নেছা, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী ২৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।