ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনলাইন প্রশ্ন ব্যাংকে প্রশ্ন সেট আপলোড বিষয়ক কর্মশালা

admin
March 30, 2019 11:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যশোর শিক্ষা বোর্ডের আয়োজনে অনলাইন প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রশ্ন ব্যাংক আপডেট ভার্সনে প্রশ্নসেট আপলোড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। কর্মশালায় সাতক্ষীরার দুইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ১০ জন প্রধান শিক্ষক এবং বোর্ডের কয়েকজন দক্ষ কারিগরী সহায়ক শিক্ষকসহ ১২০ জন শিক্ষক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।