ঢাকাFriday , 29 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুর মাংস, সাইকেল ও চা পাতা জব্দ

admin
March 29, 2019 8:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুর মাংস, সাইকেল ও চা পাতা জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গরুর মাংস ও একটি পুরাতন সাইকেল জব্দ করে।
একই দিন কালিবাড়ী এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়।
এদিকে, শুক্রবার সকালে মাদরা বিওপি’র সদস্যরা কালিবাড়ী এলাকা থেকে ৬০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
অপরদিকে, শুক্রবার ভোরে হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী স্লুইস গেট এলাকা থেকে ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।