ঢাকাFriday , 29 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

admin
March 29, 2019 8:32 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: মিথ্যা ষড়যন্ত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর প্রচারণার সাথে জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ।
শুক্রবার (২৯ শে মার্চ) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, নাশকতা মামলার আসামি মাসুদুল আলম দোহাকে আমি মারপিট করেছি বলে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নই বা আমি কিছুই জানি না।
তিনি আরও বলেন, গত ২৪ মার্চ সদ্য সমাপ্ত পঞ্চম শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই অপপ্রচার চালাচ্ছে বলে আমার বিশ্বাস। মাসুদুল আলম দোহার ভাগ্নি জামাই সেনাবাহিনীতে কর্মরত তুষার ফেসবুকে এবং সামাজিক বিভিন্ন স্থানে হেয় করার জন্য আমার বিরুদ্ধে এসব পোস্ট দিচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি মাসুদুল আলম দোহার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সেই সাথে মাসুদুল আলম দোহা ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।