ডেস্ক রিপোর্ট: শেষ হলো এমএ জলিলের তৃতীয় একক চিত্র প্রদর্শনী ঈষিকা’র অকেস্ট্রা-৩।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শিক্ষক স্বপন কুমার শীল, কবি শুভ্র আহমেদ ও কবি স ম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন। বক্তারা বলেন, এম এ জলিল একজন বিশিষ্ট চিত্রশিল্পী। যা সাতক্ষীরাবাসী হিসেবে আমাদের গর্বের বিষয়। তিনি রাত দিন পরিশ্রম করে যে শিল্পকর্ম তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। শিল্পী তার মনের মাধুরি মিশিয়ে রঙের তুলি দিয়ে নতুনত্বকে আঁকেন। শিল্পকর্ম একজন মানুষের মন জগতকে অনেক বিস্তৃত করে। শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমাদের উদ্যোগ নেওয়া দরকার।
