নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে ফ্রি রোগী দেখে পরামর্শ প্রদান করেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. তানভীর রহমান, মেডিকেল অফিসার ডা. এএইচএম মোস্তফা কামাল সৈকত, ডা. হাসিব হাসান ফায়সাল, স্ত্রী-রোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডা. শেখ আব্দুস সামাদ, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. প্রশান্ত চক্রবর্তী।
মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
