ঢাকাFriday , 29 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেয়ের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু!

admin
March 29, 2019 8:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় মেয়ের আত্মহত্যার খবর শুনে মায়ের মৃত্যু হয়েছে।
উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ জানান, গাজনা গ্রামের মতিয়ার সরদারের মেয়ে মুসলিমা খাতুনের (২৮) সঙ্গে পারিবারিকভাবে কয়েক বছর আগে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েলের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে ঘরের আড়ায় রশিতে ঝুলন্ত অবস্থায় মুসলিমা খাতুনের লাশ পাওয়া যায়। শারীরিক অসুস্থতার কারণে মুসলিমা খাতুন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কলারোয়া থানা পুলিশ।
এদিকে, মেয়ে মুসলিমার মৃত্যুর সংবাদ শোনার পর হৃদরোগে আক্রান্ত হন মা রহিমা খাতুন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।