জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নির্বাচন পরবর্তী মতবিনিময় করেছেন। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৯ মার্চ) বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেষ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, সদর যুবলীগের সোহাগ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ।
