বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা কার্যনিবাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় নির্বাচিত জনপ্রতিনিধি (এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ) এবং সংগঠনের দলীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সহসভাপতি ডা. এম তাহের, অধ্যাপক তপন কুমার শীল, আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু বাক্কার প্যথল, সহ-সাংগঠনিক সম্পাদক আহছান হাবিব, শেখ মহিউদ্দীন, আল আমিন সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ বাদল, কৃষি ও সমবায় সম্পাদক নূরুজ্জান বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মাস্টার আয়ুব আলী, মানব উন্নয়ণ সম্পাদক মাস্টার আব্দুল আওয়াল, ত্রাণ সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পাদক মোখলেছুর রহমান, ভুমি সম্পাদক আব্দুস সালাম, কুটির শিল্প সম্পাদক আহাদ আলী, মহিলা সম্পাদক রওশান আরা বানু, বন ও পরিবেশ সম্পাদক কিয়াম উদ্দীন গাজি, কৃষি ঋণ ও পুনর্বাসন সম্পাদক হাফিজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুস সেলিল, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, আশাশুনি উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, কালিগঞ্জ সভাপতি মুকুল বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি
