ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল স্যানিটেশন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

admin
March 28, 2019 9:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্কুল স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সাতক্ষীরার সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ অন ওয়াশ ইন স্কুল ইন সাতক্ষীরা শিরোনামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও ঢাকা আহছানিয়া মিশন এবং ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় জেলার ৭টি উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০জন শিক্ষক ও শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ৪ ও ৬ বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আজ বাংলাদেশের ৪৮ বছর চলছে, সারা বিশ্বের কাছে আমাদের দেশ আজ উন্নয়নের মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে এবং এগিয়ে নিতে প্রয়োজন সুস্থ সবল শিশু-কিশোর। ইনক্লুসিভ স্যানিটেশর বা ওয়াশ ব্যবস্থাপনা এ অগ্রযাত্রাকে সহযোগিতা করবে। একজন স্বাভাবিক পুরুষ মানুষ দিনে ১০ বার এবং নারী দিনে ৬-৭ বার টয়লেট ব্যবহারের প্রয়োজন হবে। ভাল উদ্যোগের সাথে আমরা থাকব এবং সকলকে নিয়ে একসাথে কাজ করব।
কর্মাশালায় স্কুল ওয়াশ কার্যক্রম বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন-ওয়াটার এইড বাংলাদেশ এর ইকুইটি ও রাইটস স্পেশালিস্ট মাহফুজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয় উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী ওজিহুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজিব, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, জুলফিকার আলী, এসএম ফারুক হোসেন প্রমুখ।
কর্মশালায় সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও সকল উপজেলার একাডেমিক সুপারভাইজারসহ ঢাকা আহছানিয়া মিশনের পারভীন সুলতানা ও সোহেল বাবু উপস্থিত ছিলেন।
পরে ওয়াটর এইড বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সুমন কুমার সাহা এই কর্মাশালার অর্জন এবং স্কুল ওয়াশ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল অংশগ্রহণকারীদের নিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।