ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

admin
March 28, 2019 10:49 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বাজারে খাবারের অযোগ্য মেয়াদউত্তীর্ণ খাবার, ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স বিহীন এবং ফুটপাতে সরকারি রাস্তায় ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে অভিযান শুরু করে দুপুর ২টার সময় শেষ হয়।
জানা যায়, বেনাপোল বাজারে নির্দিষ্ট জায়গায় মাংসের দোকান থাকা সত্বেও সেখানে বিক্রি না করে প্রধান সড়কের উপর ধুলাবালির ভিতর মাংস বিক্রির অপরাধে ৩ জনকে, কনফেকশনারী ও ফুটপাতের রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে ৩ জনকে ও সফি স্টোর নামে একটি মুদি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে। শফি স্টোরের ঐ মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ মালামাল পাওয়ার অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সাথে ছিলেন, বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।