পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা আয়োজিত এই প্রশিক্ষণে ২৫জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণের অফিসার শুভ্রাংশু শেখর দাশ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা আল আরাফাত তপু, কৃষিবিদ উত্তম কুমার মজুমদার, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, পি এ টেক নাজমুল হাসান রানা প্রমুখ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
