ধানদিয়া (তালা) প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়।
প্রকল্পের ডিএফ এস এম রাজু জবেদ উপস্থিত থেকে দুই ইউনিয়নের ১৮ জন গ্রাম পুলিশের মাঝে মাসিক ২০০ টাকা করে ভাতা প্রদান করেন।
আরও উপস্থিত ছিলেন, পরিষদের সচিব মো. ফারুক হোসেন ও গ্রাম আদালত সহকারী মো. রুহুল আমিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
