এসএম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের গাবুরায় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় গাবুরার চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউডিসি উদ্দ্যোক্তা কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, নবযাত্রা ওয়াশ অর্গানাইজার খগেন্দ্রনার্থ সরকার, মো. ফারুক হোসেন, ফাতিমা বেগম, আফরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার মাহমুদুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
