ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিরায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

admin
March 28, 2019 9:05 pm
Link Copied!

শেখ ইমদাদুল ইসলাম, কুমিরা (পাটকেলঘাটা): পাটকেলঘাটার কুমিরায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কোর্সে তালা উপজেলা স্কাউটসের কমিশনার স্বপন কুমার মিত্রের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক আনন্দ মোহন হালদারের পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাসার পল্টু। আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণের কোর্স লিডার জি.এম শফিউল আযম, উপজেলা কাবলীগের গৌরপদ স্যানাল, উপজেলা স্কাউটসের অর্থ সম্পাদক পাড় শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক সুর্য্য পাল, শিক্ষক অলিউল ইসলাম, কুমিরা হাইস্কুলের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৫০টি স্কুল থেকে একজন করে শিক্ষক ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।