ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ মিজানুর রহমানের যোগদান

admin
March 28, 2019 10:03 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান পুনরায় যোগদান করেছেন।
জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমান আশাশুনি কলেজে দায়িত্ব পালনকালে নানাবিধ সমস্যার কারণ দেখিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে রিপোর্ট করে দীর্ঘ ১০ মাস পরে বৃহস্পতিবার (২৮ মার্চ) তিনি কর্মস্থলে এসে কাজ শুরু করেন। আশাশুনি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুস সবুর তার পদায়নের আবেদনের বিরুদ্ধে সচিব, ডিজি, উপ-সচিব ও অধ্যক্ষকে বিবাদী করে মহামান্য হাইকোর্টে ৩৯৩০/১৮ নং রিট মামলা দায়ের করেন। গত ৬ মার্চ বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
অধ্যক্ষ মিজানুর রহমান জানান, ২০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ও ২৪ মার্চ ডিজি স্যারের নির্দেশনা মোতাবেক তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে কথা বলে বৃহস্পতিবার আশাশুনি কলেজে যোগদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।