ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
March 27, 2019 8:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) সাতক্ষীরার অতিরিক্ত পরিচালক মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে কর্নেল আরশাদুজ্জামান খান ৩৩ ব্যাটালিয়নের স্মরণীয় কিছু ঘটনা বর্ণনা করে বলেন, ২০১৮ সালের ২০ মার্চ ৩৩ ব্যাটালিয়ন সাতক্ষীরারয় আসার পর তারা বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদক এবং ১৮ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৩১২ টাকার বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করতে সক্ষম হয়েছে।
আলোচনা সভা শেষে কেককাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।