পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গ্রামের কাগজের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের কাগজের প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবাল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
