ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ

admin
March 27, 2019 10:42 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে ও নবজীবনের অর্থায়নে ডিজঅ্যাডভানটেজ চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট উইথ ইনকাম জেনারেশন অ্যান্ড সেফ ওয়াটার প্রজেক্ট, ফেজ-২ এর আওতায় স্পন্সরশীপ প্রাপ্ত ৮৪জন শিক্ষার্থীর মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
এসডিএফের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নবজীবনের নির্বাহী পরিচালক মো. তারেকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নবজীবনের স্পন্সরশীপ ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, নবজীবনের আশিকুর রহমান, রওনক সুলতানা, এসডিএফের এনামুল হক, হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।