ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার মেয়ে কান্তা রেজা

admin
March 27, 2019 10:10 pm
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ার মেয়ে কান্তা রেজা চার দিনের জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে নেপালে যাচ্ছেন।
নেপাল ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার ও বাংলাদেশ এর যৌথ আয়োজনে আগামী ২৮ মার্চ থেকে ৩১ মার্চ নেপালের ইটাহারিতে চারদিনের এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের তরুণদের প্রতিনিধি হয়ে ‘জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক সেশনে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্যও রাখবেন কান্তা রেজা।
চারদিনের জলবায়ু বিষয়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সম্মেলনে পর্যটন, পরিবেশ, জলাবায়ু ও বাণিজ্য বিষয়ক আরও তিনটি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
নেপালে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে বাংলাদেশ থেকে ৮৬ জনের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, কান্তা রেজার বাড়ি কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে। তার বাবার শেখ কামাল রেজা। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক এবং কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক। আর মা তহমিনা পারভীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কান্তা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে মাস্টার্সে অধ্যয়নরত। সে সকলের কাছে দোআ প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।