ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় সূর্যোদয় গ্রুপের যুগপূর্তি উদযাপন

admin
March 27, 2019 9:42 pm
Link Copied!

এস এম সাহেব আলী, গাবুরা: শ্যামনগর উপজেলার গাবুরার সামাজিক সংগঠন সূর্যোদয় গ্রুপের ১ম যুগপূর্তি উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ মার্চ (বুধবার) সকাল ১০টায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে সূর্যোদয় গ্রুপের মাইট প্যারাডাইস প্রি ক্যাডেট স্কুলের ছাত্রছাত্রীরা এ সকল ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে সূর্যোদয় গ্রুপের জি এম দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম (লেনিন)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা আসাদ ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপির ৪নং ওর্য়াডের সদস্য জি এম আব্দুল মান্নান (খোকা), গাবুরা জি এল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান লিংকন, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, অধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক আবু কাওসার, নুর আলম সিদ্দিকী, শিক্ষক মোস্তফা নুরুজামান প্রমুখ। স্কুল শিক্ষার্থীদের দৃষ্টি নন্দন ডিসপ্লে ও বিভিন্ন দেশাত্মবোধক গানের মাধ্যমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিকালে অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে বিকালে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।