বুধবার বিকাল ৩টায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ও ১০ মিনিট স্কুলের যৌথ উদ্যোগে স্কিল ডেভলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এনইউবিটি খুলনার অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন ১০ মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা জনপ্রিয় ইউটিউবার আইমান সাদিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটিকের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক রাজীব হাসনাত শাকিল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সরদার শাকিল আহমেদ, সিনিয়ার সহকারী পরিচালক নুরে আলম টিটু, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
