ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা নির্বাচনে দায়িত্ব অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পাইকগাছার ইউএনও

admin
March 27, 2019 10:49 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীসহ নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে যাতে কোন অনিয়ম ও কারচুপি না হয় এ জন্য তিনি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও গ্রাম পুলিশকে সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করার আহ্বান জানান।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের সব পক্ষের ম্যাসেজ রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেটসহ প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ভোটাররা কোন প্রকার বাঁধা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এজেন্ট ও ভোটার ছাড়া বহিরাগত কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নির্বাচনে কোন প্রভাবশালী নেতার কথা শোনার প্রয়োজন নেই। নির্বাচন শতভাগ ফেয়ার হবে।
তিনি আরও বলেন, কেউ যদি নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান ও সরকারি কলেজে সহকারী প্রিজাইডিংদের প্রশিক্ষণ অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন।
ভাতা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মো. আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার ও বাবুল আক্তার।
অনুষ্ঠানে উপজেলার ৮৪ জন গ্রাম পুলিশকে ৬৭ হাজার ২শ টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।