ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির পল্লীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা!

admin
March 27, 2019 8:59 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির পল্লীতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকা সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন উপজেলার গদাইপুর গ্রামের হরিপদ দাসের মেয়ে চিন্তা রানী দাস (ছোট)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে গদাইপুর গ্রামে নিজ মায়ের সাথে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ (১৯)। রাত সাড়ে ১১টার দিকে কাপসন্ডা গ্রামের আমিন উদ্দীনের ছেলে খোকা (৩২) তার ঘরে ঢুকে ঘুমের মধ্যে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তার মা কাঞ্চন রানী, বাবা হরিপদ ও ভাই নিত্য জেগে উঠে খোকাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিষয়টি পরদিন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমকে অবহিত করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এ ঘটনায় খোকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।