ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ মেহেদী।
মঙ্গলবার বাদ আছর কর্মী-সমর্থকদের নিয়ে নলতা পাক রওজা শরীফে যান এবং তিনি সেখানে কিছু সময় অবস্থান ও ফাতেহা পাঠ করেন।
পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী পাক রওজা শরীফের খাদেম আনছার উদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দোয়া নেন।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
