ঢাকাTuesday , 26 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

admin
March 26, 2019 9:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সাতক্ষীরা স্টেডিয়ামে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসটির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর সকাল ৮টা ১৫ মিনিটে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
পরে পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে ৩৪টি দল দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত, শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে পৌর দিঘীতে সাতাঁর প্রতিযোগিতা, হাঁসধরা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা ও কাবাডি প্রতিযোগিতা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, সৌখিন ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।