ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

admin
March 25, 2019 10:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ প্রত্যূষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, বাসভবন ও অন্যান্য সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, মার্চপাস্ট, শরীর চর্চা প্রদর্শনী ও ডিসপ্লে। সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে রক্তদান কর্মসূচি, সকাল ১১টায় শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারতসহ সকল শহিদের মাগফিরাত কামনা করে মোনাজাত। বেলা সোয়া ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১২টায় পৌর দীঘিতে হাঁসধরা ও সাতার প্রতিযোগিতা, বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বেলা দেড়টায় হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান, শিশু দিবা যতœ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা, বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা, একই সময়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের সৌখিন ফুটবল প্রতিযোগিতা ও সুবিধামত সময়ে টেনিস মাঠে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইটাগাছা বাজার, খুলনা রোড মোড়, পিএন বিয়াম স্কুল ও নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা যুদ্ধের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং সন্ধ্যা ৭টায় শহিদ মিনার চত্বরে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী ফোটানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।