ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে প্রকল্প অবহিতকরণ সভা

admin
March 25, 2019 10:16 pm
Link Copied!

এসএম শরীফ, বড়দল: আশাশুনির বড়দল ইউনিয়নে পল্লী চেতনার নতুন প্রকল্প এপিএলই’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে বড়দল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা ও প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলি। তিনি জানান, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এজেন্সি এবং প্লাটফর্ম বিনির্মাণ করা, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, জীবন জীবিকার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে অধিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে এপিএলই প্রকল্পের আওতায় পল্লী চেতনা সংস্থা কাজ করতে যাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ৩ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় ৯৪ লক্ষ ৫৫ হাজার ৯৪৮ টাকা প্রকল্প ব্যয়ে কাজ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল জলিল, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল, ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন, রুহুল আমিন, আসমা পারভিন, মফিজুল ইসলাম, জি এম আঃ রশিদ, দেবব্রত মন্ডল, মাসুদ রানা, দীলিপ কুমার, সাধন মল্লিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।