ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলা নববর্ষ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

admin
March 25, 2019 10:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পহেলা বৈশাখ সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে বরণ করে নিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সকাল ৭টায় মঙ্গল শোভাযাত্রা, বিকালে হাঁসধরা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষ্যে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুই দিনব্যাপী মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, সহকারী কমিশনার মুর্শিদা খাতুন, সাতক্ষীরা এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খান লিপি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রতœা, কবি পল্টু বাসার, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুছাব্বেরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার মজুমদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।