ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৪ দিনব্যাপী ৮৭তম সাধু সম্মেলন উদ্বোধন

admin
March 25, 2019 9:16 pm
Link Copied!

তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের চার দিনব্যাপী সাধু সম্মেলন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় প্রয়াত সাধকের তালার শিবপুরস্থ নিজস্ব বাসভবনে এই সম্মেলন উদ্বোধন করা হয়।
সাধক পুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জলিল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জাপার নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, কুমিরা ইউনিয়ন সভাপতি মো. জামালউদ্দীন, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মো. নুর ইসলাম খোকা, তেতুলিয়া ইউনিয়ন সভাপতি এম.এম মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন সভাপতি মো.হাশেম আলী, মাগুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এসকে সোহাগ, তালা ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল জলিল, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, মাওলানা আব্দুল আলীম, জাপা নেতা ডা.আবুল বাসার, যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ছাত্র সমাজের উপজেলা সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষ সনৎ কুমার হিংসা বিদ্বেষ, হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সাধক এই সম্মেলনে অংশ নিয়েছে। আগামী শুক্রবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে চার দিনব্যাপী এই সাধু সম্মেলন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।