ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় যক্ষ্মা দিবস পালন

admin
March 25, 2019 12:26 am
Link Copied!

ঝিকরগাছা প্রতিনিধি: স্বাস্থ্য বিভাগের আয়োজনে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক হাজেরালী (বেনেয়ালী) এরিয়া অফিসের সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। রোববার সকাল ৯টায় ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই স্লোগানে র‌্যালি ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক হাজেরালী এরিয়া অফিসের টিবির শাখার উপজেলা সিনিয়র ব্যবস্থাপক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা রশিদুল আলম, ডেন্টাল সার্জন মিনাক্ষী বিশ্বাস, শিশু রোগ সার্জন ইকবাল হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গণপতি বিশ্বাস, টিএলসিএ নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট শহিদুল ইসলাম, ব্র্যাকের টিবি কর্মসূচির সংগঠক আব্দুল মালেক, ভদ্রাবতী মল্লিক, কামনা রাণী, নাজমীন আক্তার, শাখা হিসাব কর্মকর্তা বিদ্যুৎ সরকার কাকা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।