ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলায় ৯৭৩ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি লাভ: ট্যালেন্টপুলে ৩৭৬ জন, সাধারণ গ্রেডে ৫৯৭ জন

admin
March 25, 2019 11:39 pm
Link Copied!

এস এম নাহিদ হাসান: সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৯৭৩জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৭৬ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫৯৭ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলা থেকে এবছর বৃত্তি লাভ করেছে ২২২জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪১ জন ছেলে ও ৪০ জন মেয়ে এবং সাধারণ গ্রেডে ৭১জন ছেলে ও ৭০চন মেয়ে বৃত্তি লাভ করেছে।
তালা উপজেলার ১৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৭ জন ছেলে ও ২৮ জন মেয়ে এবং সাধারণ গ্রেডে ৩৭ ছেলে ও ৩৮ মেয়ে বৃত্তি লাভ করেছে।
দেবহাটা উপজেলায় ৫৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে মিলে মোট ২১জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন ছেলে ও ১৭ জন মেয়ে মিলে মোট ৩৩জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
শ্যামনগর উপজেলায় বৃত্তি পেয়েছে ১৪৮ জন। এর মধ্যে ৩৬ ছেলে ও ৩৭ মেয়ে মিলে মোট ৭৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়া ৩৭জন ছেলে ও ৩৮জন মেয়ে মিলে মোট ৭৫জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
আশাশুনি উপজেলায় বৃত্তি পেয়েছে ১২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫১জন ও সাধারণ গ্রেডে ৬৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ২৬ জন ছেলে ও ২৫ জন মেয়ে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন মেয়ে।
কলারোয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৪ জন ও সাধারণ গ্রেডে ১২৯ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ২২ জন ছেলে ও ২২ জন মেয়ে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৬৭ জন ছেলে ও ৬২ জন মেয়ে।
এচাড়া কালিগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫১ জন ও সাধারণ গ্রেডে ৭৫ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ২৬ ছেলে ও ২৫ মেয়ে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৩৮ ছেলে ও ৩৭ মেয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।