ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

admin
March 25, 2019 9:52 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি এবং গণহত্যায় শহিদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ ও প্রথম আলোবন্ধু সভার আয়োজনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পিছনে অবস্থিত বধ্যভূমিতে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা নিউমাকের্টস্থ শহিদ আলাউদ্দীন চত্বর থেকে একটি আলোর মিছিল শহিদ আব্দুর রাজ্জাকপার্কে গিয়ে শেষ হয়।
সেখানে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসুল সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
আরো উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, সুধাংশু শেখর সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, মশিউর রহমান পলাশ, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন, আমির হোসেন খান চৌধুরী, জি এম মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং সাতক্ষীরার ব্যধভূমি গুলো উদ্ধার পূর্বক সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।