ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

admin
March 25, 2019 9:56 pm
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী গ্রামে সুমাইয়া আক্তার পপি (২৫) নামে এক গৃহবধূ স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে। রোববার (২৪ মার্চ) সকালে তেলিগাতী গ্রামে নতুন ভাড়া বাসায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
১০/১৫ দিন আগে তেলিগাতী গ্রামের মোমেনার বাড়ি ভাড়া নেয় সুমাইয়া এবং তার স্বামী সেলিম এলাহী সরদার। ভাড়া নেওয়া বাসায় ওঠার আগে কয়েক দিন ধরে ঘরোয়া মালামাল তুলছিল সুমাইয়া। সকাল ঘরের জানালা দিয়ে ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে পুলিশকে দেয় এলাকাবাসী।
স্থানীয় ওয়ার্ডের মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো জানান, রবিবার সকালে পপির মোবাইলের কয়েকটি এসএমএস আসে যেটাতে তাদের সাংসারিক কলহের ইঙ্গিত রয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী রেজাউল করিম জানান, এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং- ৬ তাং ২৪/৩/১৯)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।