কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে উপজেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন বধ্যভূমির স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মাস্টার নরিম আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সন্ধ্যা ৬টায় গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
